ঢাকা | নভেম্বর ২৬, ২০২৬ - ৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

রাজস্থলীর বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি মাধবী মারমা

 

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:

 

বান্দরবান থেকে রাঙামাটি যাওয়ার পথে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসন-৩৩৪-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টার দিকে তিনি বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

 

এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উয়েমং মারমার সভাপতিত্বে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া কুদুমছড়া পাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত উ. চাইন্দাসারা মহাথের, সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, বাঙ্গালহালিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মংছাখই মারমা এবং বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়ন ও অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে সরকার, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

তিনি শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পর্কিত