ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ৮:১১ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী

দীঘিনালা প্রতিনিধি।।

 

খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন প্রায় এক হাজার অসহায় ও দরিদ্র পাহাড়ি-বাঙালি রোগী। চিকিৎসাসেবার পাশাপাশি তাঁদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দীঘিনালা মিনি স্টেডিয়ামে দীঘিনালা জোনের উদ্যোগে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে এবং লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হয়।

 

ক্যাম্পে আসা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

 

এ ছাড়া চোখের অপারেশন প্রয়োজন এমন কয়েকজন রোগীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। পরবর্তী সময়ে দীঘিনালা জোনের তত্ত্বাবধানে তাঁদের অপারেশনের ব্যবস্থা করা হবে।

 

দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়।

সম্পর্কিত