ঢাকা | নভেম্বর ১৭, ২০২৬ - ৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

রোয়াংছড়িতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) বাঘমারা পূর্ব পাড়া এলাকায় ৪নং নোয়াপতং ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চিত্র মোহন চাকমা।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা বিএনপির সদস্য চনু মং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা এবং অ্যাডভোকেট উম্যাসিং মারমা।

 

খেলায় অংশগ্রহণকারী এক খেলোয়াড় বলেন, এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলে। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

 

সভাপতির বক্তব্যে চিত্র মোহন চাকমা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এলাকার তরুণদের প্রতিভা বিকাশ ও সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

অনুষ্ঠানের শেষ অতিথির বক্তব্যে চনু মং বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ সময় তিনি জেলা পরিষদ ও জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার পক্ষ থেকে আয়োজক ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।

 

অনুষ্ঠানে বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা ও জেলা পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যাচিংয়ের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে ৬০ হাজার এবং রানার্সআপ দলকে ৩৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

সম্পর্কিত