ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ৯:৩৫ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবান প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে নাগরিক পরিষদের ফুলেল শুভেচ্ছা

 

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।

সম্প্রতি বান্দরবান প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি ফুল দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যদের অভিনন্দন জানান এবং তাঁদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে বান্দরবানের সাংবাদিকতার মান আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কাজী মোঃ মজিবর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশের উন্নয়ন, গণতন্ত্র, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো সম্ভাবনাময় ও বৈচিত্র্যময় অঞ্চলের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন।

তিনি আরও বলেন, বান্দরবানের পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এলাকার মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ পিসিএনপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে বান্দরবানের মানুষের কথা এবং এলাকার উন্নয়ন-সম্ভাবনা তুলে ধরতে তাঁরা কাজ করবেন।

সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।

সম্পর্কিত