ঢাকা | নভেম্বর ৬, ২০২৬ - ৩:৩২ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

উলুছড়ায় কঠিন চীবর দান উৎসব পরিদর্শন করলেন হাবীব আজম

 

 

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি:

 

রাঙ্গামাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উলুছড়া এলাকার ছাবা বৌদ্ধ বিহারের ঐতিহ্যবাহী কঠিন চীবর দান উৎসব পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি বিহারে আয়োজিত উৎসবে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী ও পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

এ সময় হাবীব আজম পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অনুশাসন পালনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

উৎসবে ছাবা বৌদ্ধ বিহারের অধ্যক্ষের সহকারী, স্থানীয় কার্বারী, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিহার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুণ্যার্থীদের সঙ্গে উৎসবের বিভিন্ন আয়োজন উপভোগ করেন।

সম্পর্কিত