লংগদুতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ
লংগদু (রাঙামাটি)
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন অত্যন্ত দুর্গম পাহাড়ে অবস্থিত বামে লংগদু আর্মি ক্যাম্পের নিকটস্থ একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জোন কমান্ডার, লংগদু জোন।
পরিদর্শনকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ বলেন, বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে জোন কমান্ডার, লংগদু জোন শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করেন। পরিশেষে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা প্রত্যাশা করেন।
এছাড়াও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ব্যক্ত করেন।











