সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে লামাকে হারিয়ে আলীকদমের জয়
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে অনুষ্ঠিত “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এর মহিলা দলের দ্বিতীয় খেলায় লামা উপজেলা মহিলা দলকে ৩-০ গোলে হারিয়ে জয় পেয়েছে আলীকদম উপজেলা মহিলা দল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। তবে দুর্দান্ত দলীয় সমন্বয় ও আক্রমণভাগের কার্যকর নৈপুণ্যে আলীকদম উপজেলা মহিলা দল একে একে তিনটি গোল করে জয় নিশ্চিত করে।
খেলায় আলীকদম উপজেলা মহিলা দলের মিখ্রিং ওয়াং মারমা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
“সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এর মাধ্যমে বান্দরবানের বিভিন্ন উপজেলার নারী ফুটবলারদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি এ আয়োজনের মধ্য দিয়ে নারী ফুটবলারদের উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়া চেতনা আরও সুদৃঢ় হচ্ছে।











