ঢাকা | সেপ্টেম্বর ২৬, ২০২৬ - ৯:১৯ অপরাহ্ন

শিরোনাম

চট্রগ্রাম প্রতিদিন

আনোয়ারায় তিন দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা

আনোয়ারা সংবাদদাতা।।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন দোকানিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন অপরাধে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে আল মদিনা হোটেলকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে আলম স্টোরকে ১০ হাজার টাকা এবং কাঁচা কলা পাকাতে নিষিদ্ধ বিষাক্ত ওষুধ ব্যবহারের অপরাধে কলা ব্যবসায়ী রহিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পর্কিত