ঢাকা | জুলাই ১৮, ২০২৬ - ৬:০৬ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে যাত্রা শুরু করল প্রথম ফুল-স্ট্যাক সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ‘ইল্যুশন টেকনোলজিস’

  • আপডেট: Saturday, July 18, 2026 - 3:26 pm

বান্দরবান প্রতিনিধি: সফট ওপেনিং ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বান্দরবানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইল্যুশন টেকনোলজিস। প্রতিষ্ঠানটি নিজেদেরকে জেলার প্রথম ফুল-স্ট্যাক সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়েছে।

 

প্রতিষ্ঠানটি ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, ই-কমার্স সল্যুশন, কাস্টম সফটওয়্যার, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ও ব্র্যান্ডিং, UI/UX ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন ধরনের তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা প্রদান করবে।

 

এছাড়া প্রতিষ্ঠানের অধীনে ইল্যুশন টেকনোলজিস স্কিল ডেভেলপমেন্ট একাডেমি পরিচালিত হবে। একাডেমিতে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), এমএস অফিস, জুনিয়র কোডিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

 

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা খন্দকার মো. আখলাক হোসেন বলেন, “বান্দরবান প্রযুক্তি খাতে এখনও অনেক পিছিয়ে। বান্দরবানের সন্তান হিসেবে আমাদের লক্ষ্য হলো প্রযুক্তিগতভাবে জেলাটিকে এগিয়ে নেওয়া, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এবং এখান থেকেই বিশ্বমানের প্রযুক্তি সেবা নিশ্চিত করা।”

 

সফট ওপেনিং ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আল-ফারুক ইনস্টিটিউট, বান্দরবানের প্রধান শিক্ষক আমিন উল্লাহ, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক আরফান হাবিব, মাইদুল ইসলাম, মশিউল ইসলাম, সমাজসেবক আহসানুল আলম রুমুসহ বান্দরবানের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

 

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির সফলতা এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে এর ইতিবাচক ভূমিকা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।