ঢাকা | জুলাই ১৬, ২০২৬ - ৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, July 16, 2026 - 4:38 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।

রাঙামাটির বাঘাইছড়িতে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

আলোচনা সভায় বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। জুলাইয়ের আন্দোলনে শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা জুলাই আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহম্মেদ, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।