ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ৩:০৬ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

রামগড়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

 

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

 

সোমবার (১৩ জুলাই) সকালে পাতাছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত ১৬৪টি পরিবারের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।

 

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, এদিন ১৫০টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে মোট ৩ মেট্রিক টন চাল এবং ১৪টি পরিবারের মধ্যে শুকনো খাবারের প্যাকেজ বিতরণ করা হয়েছে।

 

তিনি আরও জানান, শুকনো খাবারের প্রতিটি প্যাকেজে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, আধা কেজি মুড়ি, ১ লিটার সয়াবিন তেল, ৬টি মোমবাতি, ২টি দিয়াশলাই, ২ প্যাকেট বড় সাইজের বিস্কুট, ২ প্যাকেট খাবার স্যালাইন এবং ব্যবহারবিধিসহ ১০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রাখা হয়েছে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১৫৪টি পরিবারকে ২০ কেজি করে চাল এবং ১২৭টি পরিবারকে শুকনো খাবারের প্যাকেজসহ মোট ২৮১টি পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

সম্পর্কিত