ঢাকা | জুন ২৮, ২০২৬ - ৯:০৬ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলী উপজেলা পরিদর্শনে সন্তোষ প্রকাশ করলেন বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন

  • আপডেট: Sunday, June 28, 2026 - 7:05 pm

রাজস্থলী (রাঙামাটি) সংবাদদাতা:

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সরকারি দপ্তর ও সেবামূলক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপজেলা ও ইউনিয়ন পরিষদের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং জনসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে রাজস্থলী থানার একটি চৌকস পুলিশ দল বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ, রাজস্থলী থানা ওসি (তদন্ত) জসিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।

পরিদর্শনের একপর্যায়ে বিভাগীয় কমিশনার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা মনোযোগ সহকারে শোনেন। তিনি পর্যায়ক্রমে যৌক্তিক বিষয়গুলো বাস্তবায়নের বিষয়ে আশ্বাস দেন।

পরবর্তীতে তিনি উপজেলা হাসপাতালের টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।