ঢাকা | জুন ১৩, ২০২৬ - ৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে পরিবেশ সুরক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, June 13, 2026 - 7:24 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

 

রাঙামাটির কাপ্তাই থেকে প্রকাশিত মাসিক সাময়িকী রূপসী কাপ্তাই-এর আয়োজনে শনিবার (১৩ জুন) দুপুরে শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে “পরিবেশ সুরক্ষায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করেই পর্যটন শিল্পের উন্নয়ন ঘটাতে হবে। তিনি আরও বলেন, “সবার আগে বাংলাদেশ” এই চিন্তা ধারণ করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কাপ্তাই অঞ্চলে বন্য হাতির আবাসস্থল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব আবাসস্থল যেন কোনোভাবেই ধ্বংস না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

 

বিশিষ্ট প্রাবন্ধিক ও ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএম লিমিটেডের মহাব্যবস্থাপক (কমার্শিয়াল) আব্দুল্লাহ আল মামুন, উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান মাইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, এফআর বিভাগের বিভাগীয় প্রধান আলী আহমেদ, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা মইনুল আনাম ও মইদুদুল আলম, বিএফআইডিসি লাম্বার প্রসেসিং কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম।

 

আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।