ঢাকা | জুন ৬, ২০২৬ - ৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম

বন্যপ্রাণী সুরক্ষায় কাপ্তাইয়ে সাপ্তাহিক হাটবারে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

  • আপডেট: Saturday, June 6, 2026 - 5:54 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

বন্যপ্রাণী সুরক্ষায় কাপ্তাই সাপ্তাহিক হাট জেটিঘাট বাজারে সচেতনতামূলক প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে।

কাপ্তাই বন্যপ্রাণী সুরক্ষা প্রকৃতি দল, বন্যপ্রাণী উদ্ধার দল এবং বন বিভাগের যৌথ আয়োজনে শনিবার (৬ জুন) সকাল ১১টায় এই কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান।

এসময় তিনি বলেন, বন্যপ্রাণী রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। বন ও বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

প্রচার কার্যক্রমে অংশ নেওয়া ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, বন্যপ্রাণী আমাদের বনের ভারসাম্য রক্ষা করে। বন না থাকায় আমাদের অনেক বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে। যা আছে, এদের সুরক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।

লিফলেট বিতরণকালে এসময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই রেঞ্জ সদর বিট কর্মকর্তা আবু নাঈম, জীববৈচিত্র্য সংরক্ষণ কাপ্তাই উপজেলা কর্মকর্তা বকুল তঞ্চঙ্গ্যা, কাপ্তাই ইউপি সদস্য মহিন উদ্দিন, আবুল হোসেন, দুলাল চন্দ্র দাশসহ বন্যপ্রাণী সুরক্ষা টিম উপস্থিত ছিলেন।