ঢাকা | মে ১৯, ২০২৬ - ৮:৪২ অপরাহ্ন

পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান

  • আপডেট: Tuesday, May 19, 2026 - 7:13 pm

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার পানছড়িতে উপজেলা ভূমি অফিসের আয়োজনে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সংরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” শ্লোগান নিয়ে ভূমি মেলা ২০২৬-এর উদ্বোধনী সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল দশটা থেকে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রজেক্টরের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং সহজেই অনলাইন ও সরাসরি অফিসে ভূমি সেবা পাওয়ার সকল তথ্য তুলে ধরা হয়।

অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনি, মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, ভূমি কানুনগো আবুল কালাম মাসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, হেডম্যান ইখিন চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন সমাজের লোকজন উপস্থিত ছিলেন।