কাপ্তাইয়ে নবাগত ইউএনও’র সঙ্গে পুজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার নেতৃবৃন্দ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং উপজেলার বিভিন্ন মঠ-মন্দিরের প্রতিনিধিরা।
রবিবার (১৭ মে) সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি কর্তৃক মনোনীত কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্ত, পরিষদের উপদেষ্টা সন্তোষ দাশ, সাবেক সভাপতি ও উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, সহ-সভাপতি প্রীতিষ চন্দ্র দে কাজল, সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির কার্যনির্বাহী সভাপতি রতন কান্তি মল্লিক, সীতাঘাট মা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. রতন বিশ্বাস, উপজেলা পুজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদিকা শিপ্রা লোধ, কাপ্তাই ব্রিকফিল্ড কর্ণফুলী সার্বজনীন মাতৃমন্দির পরিচালনা কমিটির সভাপতি জনার্ধন দাশ, চৌধুরীছড়া রাধাকৃষ্ণ স্বরূপ শ্রী শ্রী গীতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন দাশ এবং অর্থ সম্পাদক বাপ্পা দাশসহ অনেকে।
সাক্ষাৎকালে নবাগত ইউএনও মো. রায়হানুল ইসলাম দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।











