ঢাকা | মে ১, ২০২৬ - ৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাউফলে বর্ণাঢ্য র‍্যালি

  • আপডেট: Friday, May 1, 2026 - 6:30 pm

মো. রিয়াজ, বাউফল।। পটুয়াখালীর বাউফল উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করেছে ট্রাক শ্রমিক সংগঠন।

আজ শুক্রবার এই বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের দাবিতে এই র‍্যালিতে শতাধিক শ্রমিক অংশ নেয়।

র‍্যালিটি কালাইয়া বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বাউফল গোলাবাড়ি মোড়ে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।

বাউফল উপজেলা ট্রাক শ্রমিক সভাপতি মো. বেলাল হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছি। বর্তমান কমিশন ২২ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার দাবি জানাচ্ছি। মালিকদের প্রতি আমাদের এই দাবি বাস্তবায়নের আহ্বান জানাই।”

ট্রাক শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, “প্রতি ব্যাগ সিমেন্টে বর্তমানে ৫ টাকা দেওয়া হয়, যা অত্যন্ত অপ্রতুল। আমরা তা বাড়িয়ে ১০ টাকা করার দাবি জানাই। এই সামান্য মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, সন্তানদের লেখাপড়ার খরচও বহন করা সম্ভব হচ্ছে না।”

সংগঠনের সহ-সভাপতি সাইদুল ইসলাম বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

র‍্যালি শেষে শ্রমিকরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।