ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১০:৪০ অপরাহ্ন

শিরোনাম

চন্দনাইশে নতুন ইউএনও হিসেবে আবদুর রহমানের যোগদান

  • আপডেট: Thursday, April 30, 2026 - 9:03 pm

চন্দনাইশ প্রতিনিধি।।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আবদুর রহমান যোগদান করেছেন। গত ২৯ এপ্রিল (বুধবার) বিকেলে তিনি সাবেক ও বিদায়ী ইউএনও মো. রাজীব হোসেনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। আজ ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেছেন।

নবাগত ইউএনও আবদুর রহমান ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম সিটি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার নিজ বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।

এদিকে, বিদায়ী ইউএনও মো. রাজীব হোসেনকে গতকাল সন্ধ্যায় অফিসের স্টাফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আবেগঘন বিদায় জানান।

নবাগত ইউএনও আবদুর রহমান উন্নয়নসহ উপজেলার সার্বিক কার্যক্রমে সফলতা অর্জনে চন্দনাইশবাসীর সহযোগিতা কামনা করেছেন।