ঢাকা | এপ্রিল ২৫, ২০২৬ - ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম

মানুষের মৌলিক সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে-পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

  • আপডেট: Saturday, April 25, 2026 - 7:40 pm

বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকলে উপজেলা প্রশাসনের আয়োজনে, বরকল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, হেডম্যান, কারবারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাড. দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম, ৪৫ বিজিবি বরকল জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈম, পার্বত্য মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম পনিসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বরকল উপজেলার মৌলিক সমস্যা, যেমন কর্ণফুলী নদী খনন, উপজেলার ৫টি ইউনিয়নের সাথে উপজেলা সদরের রাস্তার ব্যবস্থা, বিদ্যুৎ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর আলোকপাত করেন এবং খুব দ্রুত সমাধানের দাবি জানান।
পার্বত্য মন্ত্রী অ্যাড. দীপেন দেওয়ান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে জাতি-ধর্ম নির্বিশেষে সকলের জীবনমান উন্নয়নে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। বরকল উপজেলার সমস্যাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধান করা হবে।
অন্যান্যদের মধ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সুবিমল চাকমা, চেয়ারম্যান।