ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

লামায় অবৈধ বালু উত্তোলনে যুবকের কারাদণ্ড

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

নিজস্ব প্রতিবেদক।।

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহাদাত নামে এক যুবককে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টি টি এন্ড ডি সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাতামুহুরি নদী এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এ দণ্ডাদেশ প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও একই অপরাধে শাহাদাতকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু দণ্ড ভোগের পর পুনরায় বড ট্রাক্টর নিয়ে নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসী তাকে বাধা দেন এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন। এ সময় শাহাদাতকে হাতেনাতে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়রা জানান, প্রশাসনের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপ অবৈধ বালু উত্তোলন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত