ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ২:২৬ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

 

মু. আজিজ ফটিকছড়ি।।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে চোর সন্দেহে এক অজ্ঞাত যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ভূজপুর থানা পুলিশ উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির উঠান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলের পাশে একটি সাইকেল পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি ওই এলাকায় এসেছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মামুন জানান, সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে উঠানে পড়ে থাকা মরদেহ দেখতে পান। এ ঘটনায় বাড়ির মালিক মাইনুদ্দিন, তার ভাই, কাজের লোক সেলিমসহ মোট চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—চুরির অভিযোগে স্থানীয়রা ওই যুবককে রাতভর গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত