ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে ২৫ ঘনফুট গামার ও আকাশমণি কাঠ আটক

  • আপডেট: Thursday, April 23, 2026 - 6:23 pm

মিরসরাই প্রতিনিধি।।

মিরসরাইয়ে পাচারের সময় ২৫ ঘনফুট গামার ও আকাশমণি কাঠ আটক করেছে মিরসরাই রেঞ্জের সদস্যরা।

বুধবার (২২ এপ্রিল) রাত ৮ ঘটিকার সময় মিরসরাই রেঞ্জের গোবানিয়া বিটের দক্ষিণ তালবাড়িয়া রেললাইন এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ আটক করা হয়।

বুধবার রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই রেঞ্জ কর্মকর্তা আল আমিন।

তিনি বলেন, মিরসরাই রেঞ্জের গোবানিয়া বিটের দক্ষিণ তালবাড়িয়া রেললাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ ঘনফুট গামার ও আকাশমণি কাঠসহ (ঢাকা মেট্রো-ন-২০-২৫৩৮) মিনি পিকআপ আটক করা হয়েছে। জব্দকৃত কাঠ ও ট্রাকটি মিরসরাই রেঞ্জ অফিস হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।