ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৬ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

রূপসী কাপ্তাইয়ের ব্যতিক্রমী আয়োজন : সংবর্ধিত করা হলো গণমাধ্যমকর্মীদের

  • আপডেট: Monday, February 23, 2026 - 7:49 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই থেকে প্রকাশিত শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ভ্রমণ ও বিনোদন বিষয়ক সাময়িকী রূপসী কাপ্তাই-এর উদ্যোগে কাপ্তাইয়ে কর্মরত কয়েকজন গণমাধ্যমকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত গণমাধ্যমকর্মীরা হলেন-কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোণের কাপ্তাই উপজেলা সংবাদদাতা কবির হোসেন; কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ বেতার, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও দৈনিক গিরিদর্পনের কাপ্তাই উপজেলা সংবাদদাতা ঝুলন দত্ত; এবং দৈনিক আলোকিত পাহাড় ও দৈনিক ঢাকা প্রতিদিনের কাপ্তাই উপজেলা সংবাদদাতা এম. বাবুল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কাপ্তাইয়ের শীলছড়ি এলাকায় অবস্থিত বেসরকারি পর্যটনকেন্দ্র নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের নির্বাহী কর্মকর্তা কমান্ডার হামিদুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএম লিমিটেডের বাণিজ্যিক বিভাগের প্রধান আবদুল্লা আল মামুন এবং কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা সাজ্জাদ হোসেন। অতিথিরা সংবর্ধিত গণমাধ্যমকর্মীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, কেপিএম লিমিটেডের উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান মঈদুল ইসলাম, কেপিএম লিমিটেডের জিএম (এমটিএস) আবুল কাসেম রনি, জিএম (হিসাব ও অর্থ) মুজিবুর রহমান, কেপিএম এফআরএম বিভাগের বিভাগীয় প্রধান আলী আহমেদ, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কাপ্তাই খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত কবির, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সমাজকর্মী নুর বেগম মিতা, চন্দ্রঘোনা মা মনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক দীন মোহাম্মদ এবং কাপ্তাই মার্শেলের পরিচালক মো. শাহেদুল হক।
অনুষ্ঠানে রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন বলেন, সম্প্রতি রূপসী কাপ্তাইয়ের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সে উপলক্ষে কাপ্তাইয়ের সাংবাদিকদের সংবর্ধনা দেওয়ার ইচ্ছা ছিল। আজ কয়েকজন সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে রাঙামাটি জেলার সব উপজেলার সাংবাদিকদেরও রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠান শেষে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।