ঈদগাঁওতে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও আলোচনা
ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কক্সবাজারের ঈদগাঁওতে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঈদগাঁও প্রেস ক্লাবের আয়োজনে এবং ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের অংশগ্রহণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, রোজা বা সাওমের মূল তাৎপর্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাকওয়া বা খোদাভীতি সৃষ্টি এবং আত্মশুদ্ধি। ইসলামের পাঁচটি স্তম্ভের তৃতীয়টি হলো রমজানের রোজা। এটি শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতির এক অনন্য মাধ্যম। রোজা মানুষকে ধৈর্য, সংযম ও সহানুভূতির শিক্ষা দেয়। এছাড়া কুরআন নাযিলের মাস হিসেবে রমজানের গুরুত্ব অপরিসীম।
বাজারের শাপলা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও প্রেস ক্লাব ও ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম। সংগঠন দুইটির সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, ঈদগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি হাফেজ মোঃ তৈয়ব জালাল, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম বিএসসি, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জেলা সভাপতি নুরুল আমিন হেলালী, রামু উপজেলার সাংবাদিক কামাল শিশির, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বশিরুজ্জামান, দৈনিক সকালের কক্সবাজারের সহ-সম্পাদক প্রবাসী শামসুল আলম, বৃহত্তর ঈদগাঁও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা ও সংখ্যালঘু প্রতিনিধি চন্দন পাল বাবু এবং জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা শাখার সদস্য হোসাইন শরিফ প্রমুখ।
এছাড়া র্যালি ও আলোচনা পর্বে উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা হেলালী, ঈদগাঁও ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী নুরুল আলম, জালালাবাদ ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মুহিবুল্লাহ নিজামি, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, সাংবাদিক এম. শফিউল আলম আজাদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর পক্ষে সাংবাদিক এম. আবু হেনা সাগর, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের এম. ছরওয়ার সিফা ও নাছির উদ্দিন পিন্টু, ঈদগাঁও অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক পরিষদের পক্ষে আজিজুর রহমান রাজু, ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ঈদগাঁও উপজেলা শাখার পক্ষে সাংবাদিক সায়মন সরওয়ার কায়েম, ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের পক্ষে নুরুল আজিম মিন্টু, ধারাভাষ্যকার সাকলাইন মোস্তাক, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রতিনিধি সেলিম আহমেদ, বিএনপি নেতা আবদুস সালাম, রেমিট্যান্স যোদ্ধা ছৈয়দ ওমর, রিয়াদ চৌধুরীসহ অনেকে।
র্যালিটি ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে হাইস্কুল গেটে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা পবিত্র রমজানে দিনের বেলায় হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান বন্ধ রাখা, নিত্যপণ্যের দাম কমানো, অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকা, ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ করা এবং রমজানের শিক্ষার আলোকে জীবন গড়ার আহ্বান জানান।
র্যালিতে উল্লেখযোগ্য স্লোগানের মধ্যে ছিল— “আহলান সাহলান, পবিত্র মাহে রমজান”, “রমজানে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে”, “হোটেল শ্রমিকদের বকেয়া বেতন দিতে হবে”, “আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো”, “মাহে রমজান দিচ্ছে ডাক, সুদ-ঘুষ নিপাত যাক”, “সংযম ও ত্যাগের মহিমায় রমজান আসুক সবার হৃদয়ে” এবং “গুনাহ ছেড়ে নেকি করি, রমজানের মর্যাদা রক্ষা করি”











