ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ১২:৪০ অপরাহ্ন

শিরোনাম

নরসিংদী জেলার রায়পুরায় উপজেলায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  • আপডেট: Monday, February 9, 2026 - 9:44 am

নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর রায়পুরায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত ব্যবসায়ী হলেন রফিকুল ইসলাম সরকার (৫০)। তিনি হাজী মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী মমতাজ স্থানীয় ৬ নং ওর্য়াড এর ইউপি সদস্য।

নিহতের ভাই মোস্তাকিম বলেন, রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন রফিকুল। পথিমধ্যে দুর্বৃত্তরা পেছন থেকে পর পর কয়েক রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ হয়ে রফিকুল মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকার রিফাত, নয়নদের সঙ্গে রফিকুলের মতবিরোধ ছিল বলেও জানান মোস্তাকিম।

এদিকে রফিকুলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতালে ছুটে আসে। এসময় হাসপাতাল চত্বরে তারা কান্নায় ভেঙে পরেন।

রায়পুরা থানার ওসি তদন্ত প্রবির চন্দ্র ঘোষ বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।