ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৬ - ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট: Thursday, February 5, 2026 - 7:13 pm

মো: আল আমিন, দীঘিনালা।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চাকমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা এবং দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু চন্দ্র রঞ্জন চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এবং বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, এতিম শিক্ষার্থীরা কখনো একা নয়—সমাজ ও রাষ্ট্র তাদের পাশে রয়েছে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ শিক্ষা উপকরণ এবং ফুটবল, ভলিবল ও ভলিবল নেট বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নের জন্য সভাপতির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।