ঢাকা | ফেব্রুয়ারী ১, ২০২৬ - ৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম

বাউফলে মৎস্য আইন ও বিধিমালা প্রশিক্ষণসহ জাল বিতরণ

  • আপডেট: Sunday, February 1, 2026 - 6:18 pm

মো. রিয়াজ, বাউফল।। বাউফলে ২০২৫-২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় মৎস্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১২টা ৪৫ মিনিটে বাউফল উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ২০ জন মৎস্যজীবী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।

সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ।

প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, মৎস্য আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল হতে হবে। সরকার আপনাদের মৎস্যজীবীদের পাশে আছেন। আপনাদের অবশ্যই মৎস্য আহরণের সরকারি লাইসেন্স নিতে হবে।

তিনি আরো বলেন, ১০ ইঞ্চির নিচে ইলিশ আহরণ করা যাবে না। জাটকা ধরা দন্ডনীয় অপরাধ। এছাড়া অবৈধ জাল আমরা ব্যবহার করবো না। আর বেহুন্দী জাল উচ্ছেদ করতে আপনাদের সহায়তা প্রয়োজন। দেশের সম্পদ রক্ষার জন্য সকলের সহযোগিতা কাম্য।

সভাপতিত্বের বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ বলেন, নিষিদ্ধ সময়ে আপনারা মাছ ধরবেন না। মাছ ধরলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা চাই আপনারা নতুন জাল পেয়ে সরকারি বিধি নিষেধের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। এই সরকারি জাল নিয়ে কাউকে দিতে পারবেন না। বিক্রি করতে পারবেন না। এছাড়া জেলেদের সন্তানদের লোখাপড়ার ক্ষেত্রে সহায়তা করবো।

প্রশিক্ষণ শেষে উপজেলার ১৫০ জন জেলেদের মাঝে বৈধ জাল, চাকতি এবং ফ্লুট বিতরণ করা হয়।

উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, উপসহকারী প্রকৌশলী মো.ফয়সাল ফরাজিসহ অনেকে উপস্থিত ছিলেন।