বান্দরবানে সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সম্পাদক এস বাসু
নিজস্ব প্রতিবেদক।।
বান্দরবানে পেশাজীবী সাংবাদিকদের সংগঠন ‘সাংবাদিক কল্যাণ ফোরাম’-এর ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক যুগান্তর এবং দৈনিক আজাদীর বান্দরবান জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এস বাসু দাশ। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি সুফল চাকমা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক বাদশা মিয়া মাস্টার।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বাচ্চু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মিনারুল হক, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এইচএম সম্রাট, একাত্তর টিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মংখিং সাইন মারমা, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুর রহিম এবং চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি সোহেল কান্তি নাথ।
সভায় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাছিরুল আলম, সহসভাপতি মেজাম্মেল হক লিটন, সাধারণ সম্পাদক এনএ জাকির, সিনিয়র সাংবাদিক মিলন চক্রবর্তী, এমএ হাকিম চৌধুরী, আবুল বশর ছিদ্দিকী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রিজভী রাহাত ও কোষাধ্যক্ষ মো. ইসহাকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।
নবগঠিত এ কমিটির মাধ্যমে সাংবাদিকদের পেশাগত ঐক্য, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।











