ঢাকা | নভেম্বর ১২, ২০২৬ - ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বাঘাইছড়িতে অসহায়দের পাশে ৫৪ বিজিবি, চিকিৎসা ও শ্রাদ্ধানুষ্ঠানে আর্থিক সহায়তা

বাঘাইছড়ি প্রতিনিধি:

 

রাঙামাটির বাঘাইছড়িতে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পিএসসি-এর নির্দেশনায় এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, নায়েব সুবেদার মোঃ মাসুদুর রহমান ও নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেন স্থানীয় অসহায় ব্যক্তিদের বাড়িতে গিয়ে অনুদানের অর্থ পৌঁছে দেন।

 

এ সময় হৃদয় রঞ্জণ দেওয়ানের উন্নত চিকিৎসার জন্য ১০ হাজার টাকা, ডজেন ত্রিপুরার মেয়ের অকালমৃত্যুতে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করার জন্য ৫ হাজার টাকা এবং জোনাল ত্রিপুরার চিকিৎসার জন্য ৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

সম্পর্কিত