ঢাকা | অক্টোবর ১৫, ২০২৬ - ২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বাঘাইছড়িতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই

বাঘাইছড়ি প্রতিনিধি।।

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রকল্প পরিচালক উথোয়াইমং মারমা।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু এবং সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠী ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে জেলা পরিষদ এ আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ করেছে। প্রশিক্ষণের মাধ্যমে যুবক ও নারীদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে তোলা সম্ভব হলে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বাছাই কার্যক্রমে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আবেদনকারীরা অংশ নেন। তাঁদের মধ্য থেকে যোগ্য প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হয়। এ উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত