ঢাকা | অক্টোবর ১০, ২০২৬ - ৫:৪৮ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত, হেলপার আটক

বকশিগঞ্জ সংবাদদাতা।। জামালপুরের বকশিগঞ্জে বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। এরা দুজন সম্পর্কে ছেলের বউ ও শাশুড়ি। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়।

এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে বাসটির চালক।

নিহতরা হলেন- ওই উপজেলার নিলক্ষিয়া ঠাকুর পাড়া গ্রামের বৃদ্ধা উফেজা বেগম (৬৫) ও তার ছেলের স্ত্রী ফরিদা বেগম (৪০)।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামে একটি বাস জামালপুর-বকশীগঞ্জ সড়ক হয়ে রৌমারী যাচ্ছিল। পথে সকাল ৬টার দিকে ঠাকুর পাড়া অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, শনিবার সকালে বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন শাশুড়ি উফেজা বেগম ও তার ছেলের স্ত্রী ফরিদা বেগম। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জগামী বাসটি ঠাকুর পাড়া এলাকা অতিক্রম করার সময় দুজনকে চাপা দেয়। এতেঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে জানতে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।তবে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ এ ঘটনায় বাসের এক হেলপারকে আটক করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত