ঢাকা | অক্টোবর ৮, ২০২৬ - ৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

লংগদুতে জরাজীর্ণ সেতু থেকে পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

লংগদু (রাঙামাটি)।।

রাঙামাটির লংগদুতে জরাজীর্ণ একটি সেতু থেকে পানিতে পড়ে রাফি (৮) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাফি অসাবধানতাবশত জরাজীর্ণ সেতু থেকে নদীর পানিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা নৌকাযোগে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও রাফি স্কুলে গিয়েছিল। স্কুল শেষে বাড়ি ফেরার পথে সেতু পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় সে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ঝুঁকিপূর্ণ সেতুটিতে প্রতিবছরই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এর আগেও সেতু থেকে পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

শিশুটির মৃত্যুর পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনা রোধে দ্রুত জরাজীর্ণ সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সম্পর্কিত