বান্দরবানে সিএনজি মাহিন্দ্রা মালিক সমিতির বালাঘাটা উপশাখার উদ্বোধন
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলা অটোরিকশা, অটোটেক্সি, অটোটেম্পু ও সিএনজি মাহিন্দ্রা মালিক সমিতির আওতাভুক্ত বালাঘাটা উপশাখা-বিবিএলের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বালাঘাটা বাজারে আলোচনা সভা শেষে উপশাখার কার্যালয় ও কাউন্টার উদ্বোধন করেন সমিতির সভাপতি জহির উদ্দিন চৌধুরী মাসুম।
সভায় সভাপতিত্ব করেন উপশাখার সভাপতি মাহাবুবুল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন চৌধুরী মাসুম বলেন, বাইরের গাড়ির কারণে সৃষ্ট বিশৃঙ্খলা রোধের পাশাপাশি বান্দরবানের পরিবেশ ঠিক রাখা এবং মালিক-শ্রমিকদের স্বার্থে সমিতি কাজ করছে।
বিশেষ অতিথি সিএনজি মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক শহিদুল ইসলাম শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক শৈক্যহ্লা মার্মা, সাংগঠনিক সম্পাদক কাজী নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মো. নাসির উদ্দীনসহ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।











