ঢাকা | অক্টোবর ১, ২০২৬ - ৮:০৩ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

দীঘিনালায় ২৫ পুকুরে ২৩২ কেজি পোনামাছ অবমুক্ত

দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালায় প্রাতিষ্ঠানিক ও সমবায় সমিতির ২৫টি পুকুর ও জলাশয়ে ২৩২ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।

(১ অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ড. সুমন বড়ুয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা শরৎ কুমার ত্রিপুরা, সংসদ সদস্যের প্রতিনিধি (মৎস্য বিভাগ) উজ্জলসহ পোনামাছ অবমুক্তকরণ কমিটির সদস্যরা।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ও সমবায়ভিত্তিক জলাশয়ের যথাযথ ব্যবহারের লক্ষ্যে উপজেলার ২৫টি পুকুর ও জলাশয়ে এসব পোনামাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত