ঢাকা | সেপ্টেম্বর ৩০, ২০২৬ - ৭:৪৮ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামায় নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লামা, বান্দরবানঃ

 

বান্দরবানের লামায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে লামা উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি লামা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাছ বাজার এলাকায় জেলা পরিষদ গেস্ট হাউজে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন। প্রধান বক্তা ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া।

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক, লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মামুন মিয়া, লামা পৌরসভা বিএনপির নেতা তাহের মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জিয়া মঞ্চের পৌর সদস্য সচিব কবির উদ্দিন এবং সভাপতিত্ব করেন লামা উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. রাশেদ আলী। অনুষ্ঠান উপস্থাপনা করেন লামা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম তুহিন।

 

এসময় পৌর কৃষকদল নেতা ফরহাদ, স্বেচ্ছাসেবক দল নেতা মিরাজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

 

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জিয়া মঞ্চ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত