বান্দরবানে ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’ উদ্বোধন ২৩ সেপ্টেম্বর
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে শুরু হচ্ছে ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’। আগামী ২৩ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের সার্বিক কার্যক্রম ও খেলার সংবাদ সংগ্রহ এবং প্রচারের জন্য জেলার সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এ উপলক্ষে সাংবাদিকদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে খেলার উদ্বোধনী অনুষ্ঠান ও পরবর্তী কার্যক্রম সংবাদমাধ্যমে প্রচারের জন্য উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা জানান, ক্রীড়া আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সাংবাদিকদের উপস্থিতি ও সংবাদ প্রচারের মাধ্যমে এ আয়োজন আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তারা।
‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’ আয়োজন করছে বান্দরবান সেনা রিজিয়ন। টুর্নামেন্টটি বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে এবং বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টের সংবাদ ও কার্যক্রম নিজ নিজ সংবাদমাধ্যম, পেজ ও গ্রুপে প্রচারের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।









