ঢাকা | নভেম্বর ৬, ২০২৬ - ৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

সাংগঠনিক শৃঙ্খলা ও আর্থিক স্বচ্ছতার দাবি সিএইচটি সম্প্রীতি জোটের

বান্দরবান প্রতিনিধি:

সিএইচটি সম্প্রীতি জোটের সাংগঠনিক শৃঙ্খলা, গঠনতন্ত্র ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন সংগঠনের নেতা-কর্মীদের একাংশ।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

 

বক্তারা বলেন, সংগঠনের কমিটি গঠন-বিলুপ্তি, নেতৃত্ব, আর্থিক লেনদেন ও সম্পদ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। এসব বিষয়ে নথি ও প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষভাবে যাচাই করে স্বচ্ছ সিদ্ধান্ত প্রকাশ করতে হবে। আয়-ব্যয়ের হিসাব ও প্রয়োজনীয় নথি সদস্যদের সামনে উপস্থাপনেরও দাবি জানান তারা।

 

বক্তারা আরও বলেন, ব্যক্তিগত বিরোধ বা বাঙালি-অবাঙালি বিভাজন নয়, গঠনতন্ত্র, জবাবদিহি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংগঠনের সংকটের সমাধান করতে হবে। পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সব জনগোষ্ঠীর সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জানান তারা।

 

জোটের সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন ইমন বলেন, সংগঠনের শৃঙ্খলা নষ্টের অভিযোগে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে পাইশিখইকে আগেই বরখাস্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

 

সমাবেশ থেকে অপপ্রচার ও উত্তেজনা এড়িয়ে সংলাপ, স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানানো হয়।

সম্পর্কিত