ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ৯:৪৬ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

বিশ্বকাপে শেষ ষোলোয় কে কার মুখোমুখি, কার খেলা কখন

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

স্পোর্টস ডেস্ক।। ২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ হয়েছে শেষ বত্রিশের রোমাঞ্চকর লড়াই। ৩২ দলের মধ্যে টিকে আছে এখন মাত্র ১৬টি দল। জার্মানি ও নেদারল্যান্ডসের মতো পরাশক্তির বিদায়, প্যারাগুয়ের রূপকথা কিংবা কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয়, সব মিলিয়ে জমে উঠেছিল নকআউটের লড়াই।

এবার শুরু হচ্ছে শেষ ষোলোর মহারণ। এখান থেকেও প্রতিটি ম্যাচই হারলেই বিদায়। আজ রাত থেকে ৮ জুলাই ভোর পর্যন্ত অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ। এরপর ৮ জুলাই একদিন বিরতি দিয়ে ৯ জুলাই থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল।

বাংলাদেশ সময় অনুযায়ী শেষ ষোলোর সূচি:

১. কানাডা বনাম মরক্কো (৪ জুলাই , রাত ১১:০০টা): দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট জয় পেয়েছে কানাডা। এবার তাদের সামনে শক্ত প্রতিপক্ষ মরক্কো, যারা টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করেছে।

২. প্যারাগুয়ে বনাম ফ্রান্স (৪ জুলাই দিবাগত রাত ৩:০০টা): জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে চমক দেখানো প্যারাগুয়ের সামনে এবার কিলিয়ান এমবাপ্পের ফর্মে থাকা ফ্রান্স।

৩. ব্রাজিল বনাম নরওয়ে (৫ জুলাই দিবাগত রাত ২:০০টা): জাপানকে হারিয়ে আসা ব্রাজিলের সামনে এবার আর্লিং হালান্ডের নরওয়ে। ইতিহাসও ব্রাজিলের পক্ষে নয়, কারণ নরওয়েকে এখনো হারাতে পারেনি সেলেসাওরা।

৪. মেক্সিকো বনাম ইংল্যান্ড (৬ জুলাই সকাল ৬:০০টা): স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে কঠিন পরীক্ষায় নামছে হ্যারি কেইনের ইংল্যান্ড। টুর্নামেন্টে এখনো কোনো গোল হজম করেনি মেক্সিকো।

৫. পর্তুগাল বনাম স্পেন (৬ জুলাই দিবাগত রাত ১:০০টা): রোনালদোর পর্তুগালের সামনে এবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্পেন। শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি এটি।

৬. যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম (৭ জুলাই সকাল ৬:০০টা): স্বাগতিক যুক্তরাষ্ট্রের সামনে শক্তিশালী বেলজিয়াম। লাল কার্ডের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান।

৭. আর্জেন্টিনা বনাম মিসর (৭ জুলাই রাত ১০:০০টা): কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে হারিয়ে আসা আর্জেন্টিনার সামনে এবার মোহাম্মদ সালাহর মিসর, যারা প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে।

৮. সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া (৭ জুলাই দিবাগত রাত ২:০০টা): আলজেরিয়াকে হারানো সুইজারল্যান্ড ও ঘানাকে বিদায় করা কলম্বিয়ার ম্যাচ দিয়েই শেষ হবে শেষ ষোলোর লড়াই।

সম্পর্কিত