ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ৯:০৯ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

কেন্দ্রকে চিঠি দিয়ে বান্দরবান জাতীয় যুবশক্তির ১০ নেতার একযোগে পদত্যাগ

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

 

বান্দরবান প্রতিনিধি: জাতীয় যুব শক্তি (এনসিপির অঙ্গ সংগঠন) বান্দরবান পার্বত্য জেলা কমিটির ১০ জন নেতা সংগঠনের বিভিন্ন পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সম্প্রতি তারা কেন্দ্রীয় আহ্বায়ক বরাবর একটি লিখিত পদত্যাগপত্র জমা দেন।

 

পদত্যাগপত্রে নেতারা উল্লেখ করেন, ২০২৫ সালের ৩ অক্টোবর কেন্দ্রীয় আহ্বায়ক কর্তৃক জেলা কমিটি অনুমোদনের পর থেকে তারা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। সংগঠনের ঘোষিত নীতি ও আদর্শ বাস্তবায়নে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন এবং কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছেন।

 

তবে দীর্ঘদিন ধরে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃত্বের মধ্যে চলমান মতবিরোধ এবং অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, এসব বিষয় একাধিকবার কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আনা হলেও কার্যকর কোনো সমাধান না হওয়ায় তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

 

নেতারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্ব পালন করা তাদের পক্ষে আর সম্ভব নয়। এ কারণে তারা নিজ নিজ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় আহ্বায়কের সদয় বিবেচনা কামনা করেছেন। একই সঙ্গে তারা জাতীয় যুব শক্তির সার্বিক কল্যাণ, ঐক্য ও সাংগঠনিক সফলতা কামনা করেন।

 

পদত্যাগকারী নেতারা হলেন, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলু নন্দী, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মো. শাহাদাত হোসেন, যুগ্ম সদস্য সচিব জুবায়েদ হোসেন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল হাসান, যুব উন্নয়নবিষয়ক দায়িত্বপ্রাপ্ত ইয়াছিন আরাফাত এবং সংগঠক আব্দুর রহিম আশিক, নাজমুল আলম, মো. সোহান, মো. সরোয়ার ও মাহমুদুল হাসান অভি।

 

একযোগে ১০ নেতার পদত্যাগের ঘটনায় বান্দরবান জেলা জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রমে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

সম্পর্কিত