ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ৩:২৪ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

টাঙ্গাইল প্রতিনিধি।। পড়ে যাওয়া ছাগলের ছানাকে তুলতে যাওয়া শিশুকে উদ্ধারে পরিত্যক্ত কূপে নেমে টাঙ্গাইলের মধুপুরে বাবা-ছেলেসহ চার জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি জলই এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মধপুর থানার ওসি একেএম ফজলুল হক।

নিহতরা হলেন- জলই গ্রামের চিননের ছেলে বাবুল হাদিমা (৪৮), তার শিশু পুত্র নেইমার ম্রং (১০), একই গ্রামের বাদলের ছেলে রতন নকরেক (২৪) ও করিমের ছেলে গাবরিয়েল নকরেক (৩২)।তারা সবাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য।

 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে পরিত্যক্ত কূপটিতে একটি ছাগলের ছানা পড়ে যায়। তখন নেইমার ম্রং ছাগলটি উদ্ধার করতে কূপে নামে। পরবর্তীতে তার কোনো সাড়াশব্দ না পেয়ে একে একে আরো তিন জন কূপটিতে প্রবেশ করেন। কিন্তু তাদের কারোই সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়।

 

মধুপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার লাভলু তরফদার বলেন, কূপটির আনুমানিক ৯-১০ ফিট গভীর। ছাগলের বাচ্চা তুলতে গিয়ে প্রথমে এক শিশু সেই গর্তে নেমে অক্সিজেনের অভাবে মারা যায়। পরে ওই শিশুকে উদ্ধারে পরিবারের সদস্যসহ আরো একে একে তিন জন কূপের মধ্যে নামলে তারাও মারা যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করেন। লাশ পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ওসি এ কে এম ফজলুল হক বলেন, “নিহতের মধ্যে বাবা-ছেলে রয়েছে। বাকি দুই জন তাদের আত্মীয় বলে জানতে পেরেছি।”

আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

সম্পর্কিত