আনন্দ মিছিল ও পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান দেশে আসায় তিনি দেশবাসীর জন্য আশার বার্তা বয়ে আনবেন। এসময় তারা তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেন।
এসময় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. এমরান হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জামাল হোসেন,পৌর তাঁতি দলের সদস্য সচিব আজিজুর রহমান সোহাগ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা সহ-সভাপতি মহসিন পাটোয়ারী সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।