ঢাকা | অক্টোবর ৩১, ২০২৬ - ৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত 

স্টফ রিপোর্টার, মোংলা।। মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় পৌর শহরের রিমঝিম সিনেমা হল চত্বরে এই অভিষেকের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মো. জুলফিকার আলী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক। তিনি ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ করেন ইউনিয়নের সভাপতি মো. আ. সালাম ব্যাপারী, সাধারণ সম্পাদক হাওলাদার মো. শহিদুল ইসলাম, সহসভাপতি আবুল বাশার ব্যাপারী, আবুল বাশার মৃধা, সহসাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, মো. শহিদুল ইসলাম জীবন, সাংগঠনিক সম্পাদক বেল্লাল গাজী, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন রাজু, প্রচার সম্পাদক দুলাল মোল্লা, দপ্তর সম্পাদক শুক্কুর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বেল্লাল শেখ, সদস্য সোহেল হাওলাদার, লিটন হাসান মোল্লা, মো. মিলন, এমরান হাওলাদার, খলিলুর রহমান ও মো. শাহআলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মো. আ. সালাম ব্যাপারী।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হাওলাদার মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি শেখ আ. হালিম খোকন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মেহেদি হাসান মিঠু, সাবেক পৌর কাউন্সিলর মো. খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ মো. রুস্তম আলী, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম ও পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন।
অনুষ্ঠানে ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উত্থাপিত বিভিন্ন দাবী পূরণ ও সমস্যাদি সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি মো. জুলফিকার আলী।
অনুষ্ঠানের শেষভাগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত