ঢাকা | অক্টোবর ৩১, ২০২৬ - ৫:৪৭ অপরাহ্ন

শিরোনাম

শিক্ষা

শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে রোববার থেকে ঢাবির অনলাইন ক্লাস শুরু

জাগো জনতা অনলাইন।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল পর্যায়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামীকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউট পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভূমিকম্প ও আফটারশকের কারণে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর সংস্কারের জন্য প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটির বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিত।

সম্পর্কিত