ঢাকা | নভেম্বর ৬, ২০২৬ - ৭:১৩ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি ।। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে ইমন নামের ওই যুবককে আটক করা হয়।

সেনা সূত্রে জানা গেছে, অভিযানে তার কাছ থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের বিস্তারিত তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধীদের চলাফেরা নিয়ে উদ্বেগ বিরাজ করছিল। সেনাবাহিনীর এ অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে।

আটক ইমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে সেনা সূত্র নিশ্চিত করেছে।

সম্পর্কিত