ঢাকা | অক্টোবর ১৭, ২০২৬ - ৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

সারাদেশ

ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া: দুই শিশু সন্তানসহ বিষপানে স্বামীর আত্মহত্যা

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), default quality?

হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ায় দুই শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন বাবা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ এবং দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুর রউফ ঋণে জড়জরিত হয়ে পড়েছেন। এ নিয়ে প্রায়ই স্ত্রী হাফিজার সঙ্গে ঝগড়া হতো। বুধবার তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এতে ওইদিনই অভিমান করে স্ত্রী হাফিজা দুই শিশু সন্তানকে রেখে এক বছরের অপর শিশুকে নিয়ে বাড়ি থেকে চলে যান।

এতে রাগে ও অভিমানে শুত্রবার ভোরে ঘরের দরজা বন্ধ করে আব্দুর রউফ দুই শিশুকন্যাকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। এ সময় শিশুদের চিৎকারে ঘরের লোকজন দরজা ভেঙে তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রউফকে হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে তিনিও মারা যান।

আব্দুর রউফের ছোটভাই সোহাম মিয়া বলেন, ‘ভাবি চলে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরই আমার ভাই তার দুই মেয়েকে নিয়ে রাতে বিষপান করেন।’

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণগ্রস্ত হওয়ায় পারিবারিক কলহের কারণে ঘটনাটি ঘটেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।’

সম্পর্কিত