ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ৬:৫২ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

বিজিবির আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বিজিবি-৩, রানার্সআপ বিজিবি-৮

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

খাগড়াছড়ি প্রতিনিধি : বাংলাদেশ বর্ডার গার্ড চট্টগ্রাম রিজিয়নের আয়োজনে আন্তঃ কাবাডি প্রতিযোগিতায় ৩ বিজিবি চ্যাম্পিয়ন, ৮ বিজিবি রানার্সআপ হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারী) পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি-র ব্যবস্থাপনায় লোগাং জোন হেডকোয়ার্টার মাঠে বিকাল সাড়ে চারটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে গত ২রা ফেব্রুয়ারী হতে ১৩ টি দলের অংশ গ্রহনে কাবাডি খেলা শুরু হয়।

এসময় লোগাং জোন ৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মফিজুর রহমান ভূইয়া পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।কাবাডি ফেডারেশনের(ঢাকা) রেফারী মোঃ আবুল কালাম ও সাগর চৌধুরী খেলা পরিচালনা করেন।

খেলা শেষে ৩ বিজিবি’র কাবাডি দলের অধিনায়ক নায়েক পাইক মোহাম্মদ চান্টু মিয়া ও তার দল ও ৮ বিজিবি’র কাবাডি দলের অধিনায়ক ল্যান্স নায়েক আবু তাহের প্রধান অতিথির কাছ থেকে ট্রফি গ্রহন করেন।

লোগাং জোন অধিনায়ক, অন্যান্য পদস্থ কর্মকর্তাগন ,বিভিন্ন পদ মর্যাদার সৈনিক বেসামরিক ত্রীড়ামোদি দর্শকগন খেলাটি উপভোগ করেন।

সম্পর্কিত