ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

নেপালে পালিয়ে যাওয়ার সময় মানবপাচার চক্রের মূল হোতা জেরিন গ্রেপ্তার

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

নিজস্ব প্রতিবেদক।। নেপালে পালিয়ে যাওয়ার সময় রাশিয়ায় মানবপাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তামান্না জেরিনের পাঠানো লোকজনকেই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। তার বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা রয়েছে।

জানা যায়, আড়াই লাখ টাকা মাসিক বেতনের কথা বলে গত বছরের ২৮ অক্টোবর ঢাকার ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নাটোরের হুমায়ুন কবির ও রহমত আলীকে রাশিয়ায় পাঠানো হয়। সংসারের সচ্ছলতা আর সন্তানদের ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমালেও সেখানে দালালের খপ্পরে পড়ে চাকরির নামে তাদের অংশ নিতে হয় ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে। এরমধ্যেই গত ২৬ জানুয়ারি ড্রোন হামলায় হুমায়ুন কবির মারা যান।

হুমায়ুন কবিরের দুলাভাই রহমত আলী এখন দেশে ফিরতে চান। এ ঘটনা জানাজানি হওয়ার পর মানবপাচার চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী।

সম্পর্কিত