ঢাকা | অক্টোবর ৩১, ২০২৬ - ৮:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

চট্রগ্রাম প্রতিদিন

চট্রগ্রামে যাত্রী ছাউনী থেকে অবৈধ মাংসের দোকান উচ্ছেদ 

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান কালে নগরীর কর্নেল হাট সংলগ্ন মহাসড়কের পাশে যাত্রী ছাউনী দখল করে অবৈধ ভাবে মাংসের দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মাংসের দোকান উচ্ছেদ করে যাত্রী ছাউনী অবৈধ দখল মুক্ত করা হয়।

সম্পর্কিত