ঢাকা | জুন ৯, ২০২৬ - ২:০৯ অপরাহ্ন

শিরোনাম

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

  • আপডেট: Tuesday, June 9, 2026 - 12:39 pm

ডেস্ক রিপোর্ট।। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (৯ জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তেজী গং স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আব্দুন নাসের খান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন আদেশ অনুযায়ী তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।