ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম

সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই

  • আপডেট: Wednesday, July 22, 2026 - 3:33 pm

ডেস্ক রিপোর্ট।। ঢাকায় কর্মরত সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই। বুধবার (২২ জুলাই) দুপুর ১টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।

আবু হেনা রাসেল দৈনিক ভোরের কাগজ ও সমকাল-এ অপরাধবিষয়ক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি অপরাধ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আবু হেনা রাসেল ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র‍্যাব) এই দুই সংগঠনের সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহী সদরে। তিনি তিন যুগেও বেশি সময় ধরে ঢাকায় সাংবাদিকতায় কর্মরত ছিলেন। ঢাকার আরশিনগরে থাকতেন।

জানা গেছে, সকালে তিনি বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে তেলের পাম্পে যায়। সেখানেই বুকে ব্যাথা অনুভব করে। পরে পাম্পের দুই স্টাফের সহযোগিতায় জাতীয় হৃদরোগ ইনন্সিটিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে হুইল চেয়ার করে সিসিইউতে ঢোকার সঙ্গে সঙ্গে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং হুইল চেয়ার থেকে পড়ে যান। পরে দায়িত্বশীল চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও ছেলে সন্তান রেখে গেছেন। তিনি সর্বশেষ ‘খবর সংযোগ’ পত্রিকায় যুক্ত ছিলেন। এর আগে তিনি সমকালসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র‍্যাব)।

সংগঠনের পক্ষ থেকে এক শোক বার্তায় বলা হয়, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। আল্লাহ মরহুমকে ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন।